সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

শ্রীবরদী  সীমান্তে অবৈধ বালু উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান, ড্রেজার  মেশিন  ধ্বংস 

শাহীদুল ইসলাম কালু, নিজস্ব প্রতিবেদক :

শেরপুরের শ্রীবরদী সীমান্তের  ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রাঙ্গাজান এলাকায়
ভারত থেকে বয়ে আসা সোমেশ্বরী নদীতে যত্রতত্র ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোট পরিচালনা করেছেন  উপজেলা প্রশাসন ।

২ ই অক্টোবর বুধবার ভোর সকালে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি)  পায়রা চৌধুরীর নেতৃত্বে  সীমান্ত জনপদের রাঙ্গাজান গ্রামে এ মোবাইল কোট পরিচালনা করা হয়।

এসময় অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত
২ টি ড্রেজার মেশিন জনসম্মুখে ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ
জানান,  পাহাড়ী নদী থেকে কাউকেই অবৈধভাবে
বালু উত্তোলন করতে দেওয়া হবে না।

উপজেলা প্রশাসনের  এ অভিযান অব্যাহত থাকবে।
এসময় শ্রীবরদী  থানার  এসআই জালাল উদ্দিন ও
এসআই রাসেল,  উপজেলা পরিষদের সিএ কামরুজ্জামান আবু সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ৫ ই অক্টোবরের পর থেকেই রানীশিমুল ইউনিয়নের সীমান্তবর্তী খাড়ামোড়া ও রাঙ্গাজান
পাহাড়ী গ্রামের সোমেশ্বরী নদী থেকে স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র যত্রতত্রভাবে ডেজার মেশিন বসিয়ে
বালু উত্তোলন করে আসছিল।

অপরিকল্পিতভাবে বালু  উত্তোলন করার কারণে
নদীর দুপাড়ে বসবাসকারীরা ও ফসলী জমির মালিকরা  নদী ভাঙন আতঙ্কে ছিল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com