রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

নওগাঁ ১১ টি উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা কর্মচারীদের ২ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি

নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ ১১ টি উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা কর্মচারীদের দুই দফা দাবিতে মানববন্ধন করে,
পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতিকে একীভূত করে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন চুক্তি ভিত্তিক ও অনিয়মিতদের চাকরি নিয়মিত করাসহ দুই দফা দাবি বাস্তবায়ন এবং মন্ত্রণালয়ের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে নওগাঁয় মানববন্ধন করেছেন সমিতির বিভিন্ন কর্মকর্তা- কর্মচারীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান সড়কের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার ১১টি উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা ও কর্মচারী অংশগ্রহণ করেন।

এসময় পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর ডিজিএম আকিয়াব হোসেন, এজিএম শাহরিয়ার বাপ্পী, সমিতি-২ এর ডিজিএম সেকেন্দার আলী, এজিএম আব্দুল মোত্তালেবসহ সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয়ের মাধ্যমে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক কাঠামোগত জটিলতা এবং পলিসি প্রণয়নে অদক্ষতার কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বৃদ্ধি পাচ্ছে।

সেই সঙ্গে সমিতির কর্মকর্তা- কর্মচারীরা প্রতি নিয়ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

তাই পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে বেতনবৈষম্য, মানহীন ওনিম্নমানের মালামাল সরবরাহের কারণে ভঙ্গুর বিতরণ ব্যবস্থা নিরসনসহ অভিন্ন চাকরি বিধি ও চাকরি স্থায়ীকরণ করতে হবে।

দাবি মেনে নেওয়া না হলে আগামীতে রাজপথে নেমে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com