রবিবার, ২৮ Jun ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

রূপগঞ্জের ভুলতায় যৌথ বাহিনীর অবৈধ দখলদারীদের উচ্ছেদ অভিযান

মোঃ সিরাজুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা গাউছিয়া এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে পাঁচ শতাধিক অবৈধ দখলদারীকে উচ্ছেদ করেছে।

গতকাল ১অক্টোবর মঙ্গলবার এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাইফুল ইসলাম। এসময় অবৈধ দখলদারদের ও গাড়ী পার্কিং করার দায়ে ৮ জনকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

উচ্ছেদ অভিযানে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান, সেনাবাহিনীর রূপগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন মোঃ রিয়াজুল করিম, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) তরিকুল আলম, পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ওবায়দুর রহমান শাহেল, রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী, ভুলতা হাইওয়ে পুলিশের ওসি আশরাফ আলী মোল্লাসহ উপজেলা সেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ব্যস্ততম ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা থেকে গোলাকান্দাইল পর্যন্ত সড়কের উভয় পাশে দখলদাররা অবৈধভাবে দোকানপাট বসিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের ব্যবসা পরিচালনা করে আসছিলো।

এছাড়া মহাসড়কের উপরে যত্রতত্র ভাড়ায় চালিত প্রাইভেটকার ও অটোরিক্সা পার্কিংয়ে যানজটের সৃষ্টি হয়। তাতে দুর্ভোগের শিকার হচ্ছে পথচারী ও যাত্রীসাধারণ। এ জনদুর্ভোগ নিরসনে উপজেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী যৌথভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করে। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com