সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার

বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করেছে পানছড়ির ৩ বিজিবি

ডেস্ক  নিউজ:

নভেম্বর ২০২১ সাল হতে অদ্যবধি পর্যন্ত সীমান্ত দিয়ে দেশের অভ্যন্তরে আসা জব্দকৃত পাঁচ লক্ষ সাতানব্বই হাজার সাতশত পঞ্চাশ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)। সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ২টায় ৩ বিজিবি লোগাং জোন সদর দপ্তরে সামরিক ও বে-সামরিক প্রশাসনের সমন্বয়ে গঠিত পর্যদের উপস্থিতিতে এসব মাদক ধ্বংস করা হয়। যার মাঝে রয়েছে বিদেশী মদ, বিয়ার ও গাঁজা।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এবং লোগাং জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মো: মফিজুর রহমান ভূঁইয়া বলেন, পানছড়িকে মাদকমুক্ত করে সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে তিনি অভিমত ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: আবদুল খালেক পাটোয়ারী, মাটিরাঙা সার্কেল আবু জাফর মোঃ ছালেহ ও পানছড়ি থানার ওসি মো: জসীম উদ্দিন।

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) গত ২৭’সেপ্টেম্বর ২০১৬ তারিখ হতে পানছড়ি তথা লোগাং জোনের দায়িত্বভার গ্রহনের পর থেকেই মাদক মুক্ত সীমান্ত এবং মাদকমুক্ত পানছড়ি গড়ার লক্ষ্যে দুর্গম এই পাহাড়ী এলাকায় নিরলসভাবে কাজ করে আসছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com