সোমবার, ২৯ Jun ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

রূপগঞ্জে ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ও বাড়িতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ সিরাজুল ইসলামনা (নারায়ণগঞ্জ প্রতিনিধি):

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী গ্রামের বাসিন্দা ও আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোতাহার হোসেনের বাড়িতে ও তার ব্যাবসায়ীক প্রতিষ্ঠানে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ ৩০সেপ্টেম্বর সোমবার রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবে ওই ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যরা এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের মালিক মোতাহার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ মোতাহার হোসেনের ভাই আজহারুল হক, বড় ভাইয়ের স্ত্রী সুরিয়া আক্তার, ছোট ভাইয়ের স্ত্রী সালমা বেগম, আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালের ম্যানেজার নজরুল ইসলাম, কর্মচারী হাসিবুর রহমান, এলাকাবাসী শফিকুল ইসলাম ও কাইয়ূম ইসলাম প্রমুখ।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোতাহার হোসেন বলেন, দাবিকৃত ৫লাখ টাকা চাঁদা না পেয়ে গত ২২সেপ্টেম্বর সন্ত্রাসীরা তার মালিকানাধীন আশমিনা ট্রেড ইন্টারন্যাশনালে ও তার বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। কিন্তু গত ৮দিনেও রূপগঞ্জ থানা পুলিশ তা মামলা হিসেবে রুজু করেনি।

অবিলম্বে মামলা রুজু করে ওই সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। ব্যবসায়ী ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com