মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

রূপগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত রুহুল আমিনকে অর্থ সহায়তা

মোঃ সিরাজুল ইসলাম (নারায়ণগঞ্জ প্রতিনিধি):

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত রুহুল আমিনকে নগদ অর্থ প্রদান করা হয়েছে। গতকাল ২৭সেপ্টেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনের সহায়তায় দেশ নায়ক রহমানের অর্থায়নে নগদ ৫০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি কনক মিয়া, সদস্য সচিব হাসিবুর রহমান, ভোলাবো ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ নাজমুল হাসান,মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক উবায়দুর রহমান রকি, মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সদস্য সচিব শাওন শাকিলসহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় গোলাম ফারুক খোকন বলেন, আমাদের নেতা দেশ নায়ক রহমান সব সময় অসহায়, দরিদ্র ও নির্যাতিত মানুষের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করছেন। ভবিষ্যতে তার এমন সহযোগিতা সকলের জন্য থাকবে বলে আশাব্যক্ত করেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পদত্যাগের জন্য সারা দেশে ছাত্র-জনতা আন্দোলন করে। এসময় সিদ্ধিরগঞ্জ থানার চিটাগাংরোড এলাকায় পুলিশ, ছাত্র জনতার সংঘর্ষে জরিয়ে পরে। সে সময় পুলিশ ছাত্র জনতার উপর গুলি চালায়। সেখানে আন্দোলনে অংশ নেয়া রুহুল আমিন গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দীর্ঘদিন চিকিৎসা নিতে গিয়ে আর্থিক সমস্যার সম্মুখীন হয় রুহুল আমিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com