সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

সাবেক ভাইস চেয়ারম্যান মিজান রিমান্ডে

মোঃ সিরাজুল ইসলাম (নারায়ণগঞ্জ  প্রতিনিধি)

রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে হত্যাসহ চার মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শামসুর রহমানের আদালতে হাজির করে পুলিশ চারটি মামলায় মোট ৩১ দিনের রিমান্ড আবেদন করে।

আদালত শুনানি শেষে ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে মিজানের জামিন আবেদনও নামঞ্জুর করেন আদালত।

জানা গেছে, গত ৫ আগস্ট বিকেলে রূপগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান চনপাড়া নব কিশলয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়া। পরে এ ঘটনায় পরিবারের দায়ের করা হত্যা মামলায় আসামি করা হয় রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে। সেই মামলায় গত ১৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ভাটারা এলাকা থেকে মিজানকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাখাওয়াৎ হোসেন খান জানান, মিজানুর রহমানকে আদালতে হাজির করার পর তদন্ত কর্মকর্তা রোমান হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া অপর তিন মামলায় সাতদিন করে একুশ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই মামলায় দুইদিন করে চারদিন ও এক মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন। অর্থাৎ চার মামলায় আদালত মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

তিনি আরও বলেন, ‘মিজানুর রহমানের বিরুদ্ধে শিক্ষার্থী রোমান মিয়া হত্যাসহ চারটি মামলার পাশাপাশি অর্থ পাচারের অভিযোগও রয়েছে। তাকে রিমান্ডে সুনির্দিষ্টভাবে জিজ্ঞাসাবাদ করলে এসব মামলার অগ্রগতিসহ তার আরও নানা অজানা অপরাধের তথ্য বেরিয়ে আসবে বলে আমরা মনে করি।’

এ দিকে, মিজানুর রহমান মিজানকে আদালতে হাজির করার পর তার বিরুদ্ধে দায়ের করা রোমান হত্যা মামলা প্রত্যাহার ও জামিনের দাবিতে বিক্ষোভ করেন মিজানের কর্মী ও সমর্থকরা। তারা স্লোগান দিয়ে বিক্ষোভ করলে আদালত প্রাঙ্গণে উত্তেজনা সৃষ্টি হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com