সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

নওগাঁর মান্দায় নিহত বিএনপিকর্মীর রমজান আলীর পরিবারকে জামায়াতের পক্ষ থেকে অনুদান প্রদান

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ:

নওগাঁর মান্দায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মারধরে নিহত বিএনপিকর্মী রমজান আলীর পরিবারকে জামায়াতের পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে।
নওগাঁ জেলা (পূর্ব) জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে নিহতের স্ত্রী সামছুন্নাহারের হাতে অনুদানের এক লাখ টাকা তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা যুব জামায়াতের সভাপতি আবু শিহাব মন্ডল, উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলাম, সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত রোববার (১১ আগস্ট) দুপুরে উপজেলার পরানপুর ইউনিয়নের সোনাপুর ফকিরপাড়া গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য রমজান আলীকে (৭০) পিটিয়ে হত্যা করে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা।

একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি দিশেহারা হয়ে পড়ে। এ অবস্থায় জামায়াতের পক্ষ থেকে পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়। মান্দা উপজেলা জামায়াতের একটি সূত্র জানায়, এর আগে ছাত্র -জনতার বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত পোশাক শ্রমিক রাসেলের (১৫) পরিবারকেও এক লাখ টাকার অনুদান দেওয়া হয়েছে।
নওগাঁ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com