সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

বেলকুচিতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা

Oplus_0

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার  (১১ আগস্ট) সকাল ৮ টা থেকে বেলকুচি উপজেলার বিভিন্ন রাস্তার মোড়ে যানজট নিরসনের জন্য তাদের কাজ করতে দেখা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে অবস্থান নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা। নিয়ন্ত্রণের জন্য হাতে লাঠি, মুখে বাঁশি নিয়ে ট্রাফিক পুলিশের মতো ইশারা-ইঙ্গিতের মাধ্যমে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা মোটরসাইকেল আরোহীদের হেলমেট পরে নিয়ম মেনে গাড়ী চালানোর অনুরোধ করছেন। এছাড়া তারা সবাইকে দ্রুত গতিতে গাড়ী না চালানোর জন্যে পরামর্শ দিচ্ছেন।
 রাস্তায় ট্রাফিক ও পুলিশ প্রশাসন না থাকায় সতর্ক  অবস্থানে রয়েছে র‍্যাব ১২ এর সদস্যরা।
শিক্ষার্থীরা বলেন আন্দোলনের পর থেকেই এখানে কোন ট্রাফিক নেই যার কারনে প্রচন্ড জ্যাম লেগে থাকতো এজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেলকুচি মুকুন্দগাতী বাসস্ট্যান্ডে নিজ উদ্যোগে অবস্থান করে ট্রাফিকের দায়িত্ব পালন করছি যাতে যানজট না হয়।
গণ-অভ্যুত্থানের পর থেকে গোটা বেলকুচি উপজেলা কোনো ট্রাফিক পুলিশ নেই। এ অবস্থায় বেলকুচিবাসীকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব বোধ থেকে সড়কে যানজট নিয়ন্ত্রণে নেমেছি।
ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে না আসা পর্যন্ত এই কাজ চালিয়ে যাব।’পথচারীরা বলেন, ছাত্রদের এই উদ্যোগে আমরা খুব খুশি। সাধারণ শিক্ষার্থীরা রাস্তায় যানজট নিরসনের জন্য কাজ করছে। এতে আরো বেশি ভালো লাগছে। দেশের উন্নয়নের স্বার্থে আমরা যদি সবাই এগিয়ে আসি তাহলে দেশে আরও উন্নয়ন সম্ভব বলে আমরা মনি করি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com