সোমবার, ২৯ Jun ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

দেশের বর্তমান পরিস্থিতি আইনশৃঙ্খলার উন্নতিকল্পে ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার লক্ষ্যে সিরাজগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রেজাউল করিম সিরাজগঞ্জ প্রতিনিধি:
 দেশের বর্তমান পরিস্থিতিতে আইন শৃঙ্খলার উন্নতিকল্পে ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার লক্ষ্যে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকায় গ্রামের সকল ময়মুরুব্বি ও বিশিষ্ট সমাজ সেবকদের সাথে নিয়ে এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় করেন সিরাজগঞ্জ ৫  বেলকুচি চৌহালী ও এনায়েতপুর আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী রাজশাহী বিভাগের বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় বিএনপির ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহ প্রচার সম্পাদক আমীরুল ইসলাম খাঁন আলিম।
 আমীরুল ইসলাম খাঁন আলিম হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের কঠোর নিরাপত্তা দেওয়ার আহবান জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ যদি হাঙ্গাদাঙ্গা চালিয়ে ডাকাতি করার চেষ্টা করে তাকে সেনাবাহিনীর হাতে ধরিয়ে দিন। কেউ যেন দেশের সম্পদ নষ্ট করে রাজনৈতিক পরিস্থিতি বিতর্কিত করতে না পারে সেদিকেও সতর্ক থাকতে বলেন।
এসময় তিনি হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে বলেন দেশের এই আতংক মুহূর্তে দলের পরিচয় দিয়ে  আপনাদের ভয়ভীতি দেখিয়ে যদি কেউ চাঁদাবাজি করতে যায় সঙ্গে সঙ্গে আমার সাথে যোগাযোগ করবেন আমি তার সাংগঠনিক ব্যবস্থা নিবো এমনকি দলিও ভাবেও তার উপযুক্ত ব্যবস্থা গ্রহন করা হবে।
 এই প্রতিজ্ঞায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড তামাই, রাজাপুর,সমেশপুর, কাজিপুরা সহ বিভিন্ন পাড়া মহল্লায় বিএনপি নেতাকর্মীদের দিয়ে জনগনের জানমাল ও বিভিন্ন মন্দিরে যেন কোন প্রকার ক্ষতি না হয় সেদিকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com