সোমবার, ২৯ Jun ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

নওগাঁর বিভিন্ন উপজেলায় সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে শিক্ষার্থীরা

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

দেশ যখন আমার, সেই দেশের সড়ক পরিষ্কার রাখার দায়িত্বও আমার’ এই স্লোগান রেখে নওগাঁ জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় চৌরাস্তার সড়ক পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দেশের প্রায় সব জায়গায় পুরোপুরি ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা।

কর্মবিরতী পালন করছে দেশের থানা পুলিশরা। এমন পরিস্থিতিতে নওগাঁ বদলগাছী মহাদেবপুর ধামুরহাট পত্নীতলা মান্দায় শাপাহার পোরশা নিয়ামতপুরে বিভিন্ন মোড়ে মোড়ে যানজট নিরসনে দায়িত্ব পালন করতে দেখা গেছে শিক্ষার্থীদের। তাদের সহযোগিতা করতে দেখা গেছে সাধারণ মানুষদের।

এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর গত ৫ আগস্ট উপজেলা বিভিন্ন স্থানে মিছিল করেন সাধারণ মানুষজন। ফলে শহরের অনেক স্থানে বর্জ্যের সৃষ্টি হয়। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকেই শিক্ষার্থীরা কয়েকটি ভাগে বিভক্ত হয়ে সেসব বর্জ্য সরিয়ে ফেলতে শুরু করেন।

স্থানীয়রা জানান, আজ সকাল থেকে শিক্ষার্থীরা বদলগাছী উপজেলা মোড়, কলেজ মোড়, থানা মোড়, ডাকবাংলো মোড়, মহিলা কলেজ মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় জমে থাকা আবর্জনা পরিষ্কারের কাজও করছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বানে সাধারাণ শিক্ষার্থী উপজেলা পরিষ্কার ও ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। সাধারণ মানুষ ও পথচারী শিক্ষার্থীদের এমন কাজকে উৎসাহ দিতে দেখা গেছে। উপজেলার ৮ টি ইউনিয়নে এ ধরনের কাজ চলবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

রাজশাহী কোর্ট কলেজে অধ্যায়নরত বদলগাছীর শিক্ষার্থী ফাবিম ইকবাল জানান, বদলগাছী চৌরাস্তার মোড়ে প্রায় যানজট সৃষ্টি হচ্ছে। এ কারণে আমরা নিজেদের মধ্যে আলোচনা করে চৌরাস্তার মোড়সহ সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করছি।
নওগাঁ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com