মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

নওগাঁয় পূর্বশত্রুতার জের ধরে দুই বিঘা জমির আমগাছ কর্তন অতঃপর প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে ছাগলে গাছ খাওয়ার মিথ্যা অভিযোগে প্রতিপক্ষের হামলায় বাবা-ছেলেসহ ৩ জন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে ভর্তি থাকার সুযোগে রাতে আঁধারে প্রতিপক্ষের লোকজন তাদের ২ বিঘা জমির আমের বাগান কেটে ফেলে।

ওই বাগানে ফলন্ত প্রায় ২৫০টি আমের গাছ ছিল। হামলার এ ঘটনাটি ঘটেছে সোমবার (৫ আগস্ট ) বিকেলে উপজেলার সারতা পশ্চিমপাড়া গ্রামে।

স্থানীয়রা জানান, এদিন বিকেলে বাড়ির পাশের মসজিদে নামাজ পড়ে আলহাজ্ব আলতাফ আলী দেওয়ান (৬২) বাড়ির খলিয়ানে পৌঁছালে ছাগলে গাছ খাওয়ার অভিযোগ তুলে একই গ্রামের মৃত আ: আজিজ দেওয়ানের ছেলে ইউনুসার রহমান ও ইদ্রিস আলী, মৃত রইচ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন, মৃত নফর আলীর ছেলে মোজাম্মেল হক ও আ: রাজ্জাক, মৃত নছিব দেওয়ানের ছেলে জিল্লুর রহমান, মোজাম্মেল হকের ছেলে মোরশেদ হাতে বাঁশের লাঠি, রামদা, হাসুয়া, সুলপিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আলতাব হোসেনের উপর হামলা চালিয়ে এলোপাথারী মারপিট করতে থাকে।

এতে তার বাম হাত ভেঙে যায় ও হাসুয়া দিয়ে মাথায় আঘাতের ফলে মাথা কেটে রক্তাত্ব জখম হন। এসময় আলতাব হোসেনের ছেলে কাওছার আহমেদ ও আল হেলাল এগিয়ে এলে তাদেরকেও বেধড়ক মারপিট করে রক্তাত্ব জখম করে।

আলহাজ্ব আলতাব হোসেন সারতা পশ্চিমপাড়া গ্রামের মৃত ইউসুফ আলী দেওয়ানের ছেলে। পরে স্থানীয়রা তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

এ ঘটনার পর ওইদিন রাতেই দুর্বৃত্তরা আলহাজ্ব আলতাব হোসেনের ২ বিঘা জমির আম বাগানের ২৫০ টি আমগাছ কেটে ফেলে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নওগাঁ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com