বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

নতুন পরিচয়ে লীনা তাপসী খান

বিনোদন প্রতিবেদক:

শ্রোতাপ্রিয় নজরুল সংগীতশিল্পী অধ্যাপক ড. লীনা তাপসী খান। তিনি দীর্ঘ ৪০ বছরের সংগীত জীবনে নজরুলসংগীতের পাশাপাশি আধুনিক গান গেয়েও প্রশংসা কুড়িয়েছেন। তিনি নজরুলসংগীত এবং নজরুলের জীবনের বিভিন্ন দিক নিয়েও গবেষণাও করেছেন।

শিল্পী লীনা তাপসী খানের সংগীত ক্যারিয়ারে আরও এটি স্বীকৃতির পালক যুক্ত হয়েছে। এবার তিনি শিল্পী পরিচয় ছাড়া আরও একটি পরিচয়ে ভক্তদের সামনে হাজির হয়েছেন। তার নতুন পরিচয় ‘সংগীত পরিচালক’। তিনি বিটিভির (বাংলাদেশ টেলিভিশন) তালিকাভুক্ত সুরকার ও সংগীত পরিচালক হিসেবে মনোনীত হয়েছেন।

সুরকার ও সংগীত পরিচালক হওয়ার অনুভূতি ব্যক্ত করে লীনা তাপসী খান জাগো নিউজকে বলেন, ‘বিটিভির মতো একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে এমন স্বীকৃতি লাভ সত্যিই আনন্দের ব্যাপার। আমি মনে করি এটি আমার শিল্পী জীবনের অনন্য অর্জন। দীর্ঘদিন ধরে সংগীত অঙ্গনে কাজ করছি, এবার সেই অভিজ্ঞতা সংগীত পরিচালক হিসেবে কাজে লাগাতে পারব।’

লীনা তাপসী খান নিয়মিত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সংগীত পরিবেশন করছেন। সেই সঙ্গে বাংলাদেশ বেতারে নজরুল সংগীতের গবেষণা বিষয়ক ‘দোলনচাঁপা’ শিরোনামের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনা করছেন।

লীনা তাপসী খান গানের পাশাপাশি প্রায় চার দশক ধরে নজরুল চর্চা করে আসছেন। বাবা এম এ খানের হাতে ধরে তার সংগীত অঙ্গনে পথচলা শুরু। পরে তিনি নজরুল সংগীতের কিংবদন্তি শিল্পী খালিদ হোসেন এবং শেখ লুৎফর রহমানের কাছে নজরুল সংগীতে তালিম নিয়েছেন। কলকাতার ধীরেন্দ্র চন্দ্র মিত্রের কাছেও দীর্ঘদিন নজরুল সংগীত শিখেছেন।

এছাড়া লীনা তাপসী খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ড. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ‘নজরুলের গানে রাগের ব্যবহার’ বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি একই প্রতিষ্ঠানে সংগীত বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ভারতের পশ্চিমবঙ্গের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com