বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব মহাদেবপুরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৪০ লাখ টাকার মাছের ক্ষতি

শাহরুখের ‘জওয়ান’র ৪ দিনে ৫০০ কোটির ক্লাব পার

শাহরুখের ‘জওয়ান’র ৪ দিনে ৫০০ কোটির ক্লাব পার
বলিউড বাদশা শাহরুখ ‘জওয়ান’ সিনেমা দিয়ে বিশ্বব্যাপী রীতিমতো ঝড় তুলেছেন। মুক্তির দিন থেকে নতুন নতুন রেকর্ড গড়ছে। এরই মধ্যে এ বছরের শুরুতে তার অভিনীত তুমুল আলোচিত ‘পাঠান’সিনেমাকে পেছনে ফেলে ‘জওয়ান’।

পুরো বিশ্বের বক্স অফিসের আলোকে ৪ দিনে ৫০০ কোটি রুপি আয় করেছে ‘জওয়ান’। এ ঘটনাকে অনেকে অবিশ্বাস্য বলে মনে করছেন। এমন খবরে শাহরুখ ভক্তরা উচ্ছ্বসিত।

গত ৭ সেপ্টেম্বর অ্যাটলি কুমার পরিচালিত ‘জওয়ান’ সিনমাটি মুক্তি পেয়েছে। মুক্তির দিন থেকে এ সিনেমা ব্যাপক আলোচনায় রয়েছে। প্রথম দিনে ৭৫ কোটি রুপিরও বেশি আয় করে নতুন রেকর্ড সৃষ্টি করেছিল ‘জওয়ান’।

‘জওয়ান’ মুক্তির দ্বিতীয় দিন বক্স অফিসের আলোকে একটু কম আয় করেছিল সিনেমাটি। গত শুক্রবার ৫৩ কোটি রুপি আয় করে ‘জওয়ান’। শনি এবং রোববার বিশ্বজুড়ে দাপট বেড়েছে ‘জওয়ান’সিনেমার। গত শনিবার বক্স অফিসের আয়ের পরিমাণ ৭৮ কোটি রুপির বেশি আয় করে।

জানা গেছে, গতকাল শুধু ভারতে সিনেমাটি ৮০-৮২ কোটি রুপি আয় করেছে। কোনো বলিউড সিনেমা এই প্রথম একদিনে এত বিপুল অংকের আয় করেছে।

শুধু হিন্দি সংস্করণে এ সিনেমার ব্যবসা ৭০ কোটি রুপিরও বেশি। এমনকি ‘পাঠান’ আর ‘গদার-২’ মুক্তির প্রথম রোববার ৬০ কোটির অংক পার করতে পারেনি। ‘জওয়ান’ সিনেমা সঙ্গে লড়াইয়ে হেরে যাচ্ছে ব্লকবাস্টার অন্যান্য সিনেমা।

‘জওয়ান’ সিনেমায় শাহরুখ খান ছাড়া আরও অভিনয় করেছেন দক্ষিণী তারকা বিজয় সেতুপতি, নয়নতারা ও বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com