বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

ফরিদপুরে দুর্নীতি দমন কমিশনের গণশুনানিতে ভূমি অফিসের বিরুদ্ধে বেশি অভিযোগ উঠেছে 

নিরঞ্জন মিত্র (নিরু) (ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
‘রুখব দুর্নীতি, গড়ব দেশ, হবে সোনার বাংলাদেশ’’ এই স্লোগানকে ধারণ করে  ফরিদপুরে বিভিন্ন সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগে ১৫০ তম গণশুনানির সভা অনুষ্ঠিত হয়েছে। 
দুর্নীতি দমন কমিশনের আয়োজনে, (২২ ফেব্রুয়ারি) বুধবার সকাল ৯ টায় জেলা পরিষদের কবি জসীম উদ্দীন হলে ফরিদপুর সদর উপজেলার  বিভিন্ন সরকারি দপ্তরের সেবা পেতে হয়রানি বা ঘুষ, দুর্নীতির শিকার সেবা প্রত্যাশী জনসাধারণ এবং সেবা প্রদানকারী সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে এ গণশুনানি সভা অনুষ্ঠিত হয়।
গণশুনানি অনুষ্ঠানে বিভন্ন অভিযোগ শুনে তাৎক্ষণিক অভিযোগের বিষয়ে নিয়ে দুদকের তাৎক্ষণিক সমাধান দেওয়া হয়েছে। কিছু অভিযোগ সমাধানের জন্য আট-দশদিন সময় চাওয়া হয়েছে। যেগুলো কিছুটা জটিল, সেসব সমাধানের জন্য এক মাস সময় নেওয়া হয়েছে। 
ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদারের সঞ্চালনা ও সভাপতিত্বে, গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোঃ মাহবুব হোসেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, ফরিদপুর পুলিশ সুপার মোঃ শাহজাহান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মোঃ শাহজাহান।স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ লিটন আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান হাসান সহ সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধিসহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন। 
গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগে ফরিদপুর সদরের সব সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তুলে ধরা হয়।
সেই সঙ্গে সেবা বঞ্চিতদের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, সচ্ছ জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল কারণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com