বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

নাগরপুরের সূর্য আইডিয়াল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

কাজী মোস্তফা রুমি, ব্যবস্থাপনা সম্পাদক:
যথাযোগ‍্য মর্যাদায় সারা বাংলাদেশের ন‍্যায় টাঙ্গাইল নাগরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সূর্য শিক্ষা পরিবারের সূর্য আইডিয়াল স্কুল,বনগ্রাম গয়হাটা শাখায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে সূর্য আইডিয়াল স্কুল,বনগ্রাম শাখার প্রধান শিক্ষক কাজী মোস্তফা রুমির সভাপতিত্বে  সহকারী শিক্ষক মো: বিপ্লব হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ, নাগরপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির সাধারণ সম্পাদক উদীয়মান তরুণ শিক্ষক নেতা মোঃ গোলাম মোস্তফা গোলাম (এম.এস.এস-রাষ্ট্রবিজ্ঞান)।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূর্য আইডিয়াল স্কুল,খোরশেদ মার্কেট শাখার প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা ও সূর্য আইডিয়াল স্কুল, কাঠুরি শাখার সহকারী শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম।এছাড়াও সূর্য আইডিয়াল স্কুল বনগ্রাম শাখার সম্মানিত সকল শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও সকল ছাত্র-ছাত্রী অভিভাবকদের সাথে নিয়ে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানসূচির মধ্যে ছিল বনগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শোক র‍্যালি।এছাড়া বিদ্যালয় প্রাঙ্গনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এরপর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর লক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 আলোচনা সভার শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের  থেকে  জয় লাভকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠান শেষে সূর্য শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা গোলাম এর সাথে গণমাধ্যমের সংক্ষিপ্ত কথা হয়।
তিনি গণমাধ্যমকে জানান – আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই দিনে জাতীয় শ্রেষ্ঠ সন্তান ভাষা সৈনিকদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা।আমাদের নাগরপুরে সূর্য শিক্ষা পরিবারের পাঁচটি শাখায় কার্যক্রম চলমান।আমরা একযোগে পাঁচটি শাখায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি।
এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত সকল ছাত্র-ছাত্রী এবং সম্মানিত অভিভাবকদেরকে আমি সূর্য শিক্ষা পরিবারের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমরা নতুন প্রজন্মের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব এবং তাৎপর্য সঠিকভাবে পৌঁছে দিতে চাই। এ লক্ষ্যে আমাদের আজকের এই প্রচেষ্টা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com