বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

নাগরপুর উপজেলা আ’লীগের মত বিনিময় সভা

কাজী মোস্তফা রুমি, ব‍্যবস্থাপনা সম্পাদক :
সাংগঠনিক বিভিন্ন  বিষয়ে মত বিনিময় সভা করলেন নাগরপুর উপজেলা আ’লীগের সম্মানিত সভাপতি, মেধাবী ব্যক্তিত্ব, সফল নেতৃত্ব আলহাজ্ব জাকিরুল ইসলাম উইলিয়াম।গতকাল (৬ জানুয়ারি) শুক্রবার বিকাল ৪ টা হতে শুরু করে প্রথমে পাকুটিয়া ইউনিয়ন আ’লীগের নেতৃবৃন্দদের সাথে দলীয় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেন।
এ সময় পাকুটিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পাকুটিয়া ইউনিয়ন আ’লীগের মত বিনিময় শেষে মোকনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলামের উপস্থিতিতে মোকনা ইউনিয়নে দলীয় বিভিন্ন বিষয়ে উপস্থিত সকল নেতৃবৃন্দ ও সাধারণ জনগণের সাথে মত বিনিময় করেন।
মোকনা ইউনিয়নের মত বিনিময় শেষে মামুদনগর ইউনিয়নের মামুদনগর বাজারে এসে গুরুত্বপূর্ণ মত বিনিময় সভা করেন।এ সময়ে উপস্থিত ছিলেন দক্ষিণ টাঙ্গাইলের গর্ব, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, সদ্য বিদায়ী বাংলাদেশ আ’লীগ কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য ও টাঙ্গাইল জেলা আ’লীগের প্রভাবশালী নেতা তারেক শামস্ খান হিমু।
এই সময় নাগরপুর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা নাজমুল হক তপন, নাগরপুর উপজেলা আ’লীগের কোষাধক্ষ দিলীপ কুমার সাহা, মামুদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মোঃ জজ কামাল, নাগরপুর উপজেলা আ’লীগের সদস্য আব্দুল আলিম ও সামেজ মিয়া, সাবেক ছাত্রনেতা মোঃ হাবিবুর রহমান হাবিব, প্রভাষক রাজন ভট্টাচার্য সহ উপজেলা আ’লীগ ও ইউনিয়ন আ’লীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত মামুদনগরের মত বিনিময় সভা শেষে নাগরপুর হয়ে ধুবড়িয়া তেরাস্তা নাগরপুর উপজেলা আ’লীগ এর সভাপতির কার্যালয় এসে দিনব্যাপী মত বিনিময় সভার কার্যক্রম শেষ হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com