বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

নাগরপুরে সিংজোড়া অগ্নিবীণা আইডিয়াল স্কুলের দপ্তরীকে কুপিয়ে হত্যা

টাঙ্গাইলের নাগরপুরে সিংজোড়া অগ্নিবীণা আইডিয়াল স্কুলের দপ্তরীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল (২৯ অক্টোবর) শনিবার  রাতে  এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতের নাম স্বপন মিয়া। তিনি নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নে শ্যামপুর গ্রামের হামিদের ছেলে।
স্বপন মিয়ার পরিবারের অভিযোগ, স্থানীয় রানা, সাজ্জাদ ও আলি সিংজোড়া অগ্নিবীণা আইডিয়াল স্কুলের মাঠে বসে মাদক সেবন করছিলেন। এ সময় স্বপনের ছেলে শিমুল তাদেরকে স্কুলের মাঠে মাদক সেবন করতে নিষেধ করেন। কিন্তু তাঁরা শোনেন নি। পরে রানার ভাই পলাশকে বিষয়টি জানান শিমুল। পলাশ তার ভাইসহ তিন জনকে এ ঘটনায় শাসন করেন।
এতে ক্ষুব্ধ হয়ে তারা আরও কয়েকজন মিলে সংঘবদ্ধ হয়ে ঘুনি বাজারে এসে শিমুলকে খুঁজতে থাকে। এ সময় শিমুলের বাবা স্বপন পাশের দোকানে চা পান করছিলেন। তাঁরা স্বপনকে পেয়ে তার পেছন দিক থেকে ছুরি দিয়ে গলায় পোঁচ দেন এবং পেটে আঘাত করেন।
তাকে বাঁচাতে এসে আজমির নামের একজন মারাত্মক আহত হন। তাকেও ছুরি দিয়ে কয়েক স্থানে আঘাত করা হয়। আহত অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে স্বপন মারা যান। আজমিরকে টাঙ্গাইলে জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
গয়হাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক বলেন, মাদক সেবনে বাধা দেওয়ার কারণেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত সবাই কিশোর। এলাকায় কিশোর গ্যাংদের দৌরাত্ম্য বেড়ে গেছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
 নাগরপুর থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য লাশ রোববার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে। হত্যাকারীদের খুঁজে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com