বুধবার, ০১ Jul ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় টিকটকের জন্য ভিডিও শুটিং শেষে এক মাদ্রাসাছাত্রীকে (১৪) তার কথিত প্রেমিক ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন সহায়তাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

গত (৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার ধর্ষণ মামলার পর তাদের গ্রেফতার দেখানো হয়। ঘটনার পর থেকে পলাতক মূল আসামি বিল্লু। তাদের সবার বয়স ১৮-এর নিচে বলে জানা গেছে। ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি মাদ্রাসাছাত্রী।

এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতপরিচয় তিনজনকে আসামি করে বন্দর থানায় একটি মামলা করেছেন ওই কিশোরীর নানি।
পুলিশ জানায়, টিকটক ভিডিও বানানোর জন্য গত (২ ফেব্রুয়ারি) বুধবার ওই কিশোরীকে তার নানির বাড়ি থেকে ডেকে নিয়ে যায় প্রেমিক বিল্লুসহ পাঁচ টিকটকার। কলাগাছিয়া ইউনিয়নের সাবদী এলাকায় তারা রাত পর্যন্ত টিকটক ভিডিওর শুটিং করে।

রাত সাড়ে ৯টার দিকে ইস্পাহানি মাঝির গল্লী এলাকার নির্জন জায়গায় নিয়ে কথিত প্রেমিক তাকে ধর্ষণ করে। ধর্ষণের সময় বিল্লুর চার সহযোগী ঘটনাস্থল পাহারা দেয়। এসময় এলাকাবাসী ধর্ষণের বিষয়টি আঁচ করতে পেরে তিন সহযোগীকে আটক করে।

কৌশলে প্রেমিক ও দুই সহযোগী পালিয়ে যায়।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা ধর্ষণের ঘটনায় মামলা ও তিনজনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com