রবিবার, ২৪ মে ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মৌলভীবাজারে আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার টিফিনের টাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে লাল সবুজ উন্নয়ন সংঘ জুড়ীর সীমান্তে ৫২ বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শ্রীমঙ্গলে হারমোনি ফেস্টিভ্যাল সিজন-২ সফল আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে পানিতে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু সিলেট রেঞ্জ ডিআইজির মৌলভীবাজার সফর রীমঙ্গলে হাঁসপালন প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ প্লাস্টিকের দানা বোঝাই ট্রাক আটক করে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ, অভিযুক্ত ডিবি সদস্য সন্ত্রাসী পাহারায় চলছে আ.লীগ নেতার অবৈধ ইটভাটা প্রশাসনের নীরবতায় ক্ষোভ ভারতে পালানোর প্রস্তুতিকালে উগ্রবাদী সংগঠনের সদস্য ও চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার

টেস্টের পর ওয়ানডে সিরিজও হারল ভারত

নতুন বছরে একের পর এক ম্যাচ হেরেই চলেছে। সফরকারীদের অনায়াসে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শুক্রবার দক্ষিণ আফ্রিকার জয় ৭ উইকেটে। পার্লে ২৮৮ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ১১ বল বাকি থাকতে।

এ নিয়ে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পর ৫০ ওভারের সিরিজও জিতল দক্ষিণ আফ্রিকা। এই বছরে দেশটিতে দুই সংস্করণে চার ম্যাচ খেলে ভারত হারল সবগুলোই।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে রিশাভ পান্টের ৮৫ ও অধিনায়ক লোকেশ রাহুলের ৫৫ রানের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৮৭ রান সংগ্রহ করতে সক্ষম হয় সফরকারীরা।

জবাবে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেট ও ১১ বল হাতে রেখে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। এর মধ্য দিয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে ওয়ানডে সিরিজও নিজেদের করে নিলো প্রোটিয়া শিবির।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেছেন ওপেনার জানেমান মালান। অপর ওপেনার কুইন্টন ডি কক করেন ৭৮ রান। আর তাদের দুজনের ওপেনিং জুটি থেকে এসেছে ১৩২ রান। মূলত এখানেই ম্যাচ হরে যায় ভারত।

এরপর বাকি কাজ সারেন অধিনায়ক টেম্বা ভুবামা ৩৫ এবং দুই অপরাজিত ব্যাটার মার্করাম ৩৭ ও রাসি ভ্যান ডার ডুসেন ৩৭ রান করেন। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন কুইন্টন ডি কক। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com