বুধবার, ০১ Jul ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

আধুনিক বাংলাদেশ গড়তে মাদক নির্মূল অপরিহার্য : হেলাল আকবর চৌধুরী বাবর

আজ (২৬ জুন) আন্তজার্তিক মাদক বিরোধী দিবস উপলক্ষে নন্দনকানন ক্লাবের উদ্যাগে নন্দনকাননে ২ নং গলির মুখে আজ বিকেল পাঁচটায় এক মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। নন্দনকানন ক্লাবের সামির সাকির চৌধুরীর সভাপতিত্বে সামির বক্সের সঞ্চলনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করোনা প্রতিরোধক বুথের উদ্ভাবক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ -অর্থসম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর। এসময় তিনি বলেন-

মাদক এক জটিল সমস্যার নাম। মাদকাসক্তি আধুনিক সভ্যতার ভয়ংকরতম ব্যাধিগুলোর অন্যতম। বিশ্বে অগণিত সফল জ্ঞানী, বুদ্ধিজীবী, সমাজের অনুরূপ সফল মানুষের জীবন ও পরিবার ধ্বংস হয়েছে মাদকের কারণে। দিনে দিনে এই সমস্যা আরো প্রকট হয়ে উঠছে। একটা পরিবারে একজন সদস্য মাদকাসক্ত হয়ে পড়লেই সেই পরিবারে নেমে আসে বিভীষিকাময় পরিবেশ। মাদককে ঘিরে যেসব সমস্যা তৈরি হয় সেটা একটা পরিবারকে বিপর্যয়ের দিকে ঠেলে নিয়ে যায়।

বর্তমানে আমাদের দেশে মায়ানমার থেকে আসা ইয়াবা ভারত থেকে আসা ফেনসিডিল যুবকদের আকৃষ্ট করছে তারা যখন এই নেশায় আসক্ত হয়ে পড়ে তখন এর খরচ যোগাতে সামাজিক অপরাধে লিপ্ত হয়ে পড়ছে, যার ফলশ্রুতিতে প্রজন্মকে রক্ষা করতে মাদককে বয়কট করতে হবে, মাদক ব্যবসায়ীকে সমাজচ্যুত করতে হবে। আধুনিক বাংলাদেশ বিনির্মাণ ও জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে মাদক নির্মূল অপরিহার্য।

এসময় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, সৌরভ বিকাশ বড়ুয়া বিতান, এম কুতুবউদ্দিন চৌধুরী, শিবু প্রসাদ চৌধুরী, মোঃ তসলিম, পংকজ রায়, মোরশেদ আলম, কাজী দেলোয়ার হোসেন, শেখ রিয়াজুদ্দিন রাজু, মোঃ জাহেদ, মোঃ দেলোয়ার, সাব্বির চৌধুরী , তোফাজ্জেল হোসেন জিকো, আবু তাহের রানা, কামরুল হাসান, সৈয়দ হোসেন তুষার, রুপম সরকার, নূর মুনতাসীর সোহান, ফয়সাল কাদেরী প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com