বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শ্রীমঙ্গলে চোরচক্রের দুই সদস্য আটক, মালামাল উদ্ধার ডিমলায় ট্রাক চাপায় প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রীর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদকসেবী আটক: বিভিন্ন মেয়াদে সাজা ধামইরহাটে আশ্রয়ণ প্রকল্পের পাশে বালু খেকুদের থাবা, হুমকির মুখে নদী ও জনপদ চট্টগ্রামে মেসাজ পার্লারের আড়ালে অসামাজিক কার্যকলাপের অভিযোগ, নেতৃত্ব দিচ্ছেন উজ্জল দাশ ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের কারিগরি প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ ধামইরহাটে জাতীয় পুষ্টি মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে পুলিশের বড় অভিযান: ৫ হাজার লিটার চোলাইমদ জব্দ ও ধ্বংস কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম

রাবিতে ছিনতাই ঠেকাতে গাড়িতে ‘বিশেষ স্টিকার’ ব্যবহারের নির্দেশনা

বহিরাগত ও ছিনতাইকারী ঠেকাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের পরিবহনে বিশেষ স্টিকার ব্যবহার করার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই স্টিকারে প্রক্টরের সই রয়েছে।

তবে নির্দেশনার পরও ব্যক্তিগত পরিবহনে বিশেষ স্টিকার ব্যবহার করছেন না শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। এতে ছিনতাই ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের গৃহীত পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠেছে।

গত এক সপ্তাহে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চারটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সর্বশেষ গত (৫ জানুয়ারি) বুধবার  বিশ্ববিদ্যালেয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-রাজশাহী মহাসড়কে ছিনতাইয়ের শিকার হন তাছনিমা নামের এক শিক্ষার্থী।

ক্যাম্পাসে বহিরাগত ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের সব গাড়ি বিশেষ স্টিকারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী। গত (৩ জানুয়ারি)সোমবার  এ নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রক্টর বলেন, বহিরাগতদের অবাধ প্রবেশের কারণেই বারবার ছিনতাইয়ের শিকার হচ্ছে শিক্ষার্থীরা। বেশিরভাগ ছিনতাইয়ের ক্ষেত্রে দেখা গেছে, ছিনতাই করে মুহূর্তের মধ্যেই মোটরসাইকেলে পালিয়ে যান ছিনতাইকারীরা।

বহিরাগত বাইকারদের শনাক্ত করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রক্টর স্বাক্ষরিত বিশেষ স্টিকার ব্যবহারের জন্য বলা হয়েছে। মাত্র ৪০ টাকায় প্রক্টর কার্যালয় থেকে স্টিকার সংগ্রহ করা যাবে বলেও জানান প্রক্টর।

তিনি আরও বলেন, সিল সংগ্রহকারীকে অবশ্যই তাদের আইডি কার্ড ও গাড়ির বৈধ কাগজপত্র দেখিয়ে সিল সংগ্রহ করতে হবে। সিলে প্রত্যেকের জন্য স্বতন্ত্র নম্বর দেওয়া থাকবে।

ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে প্রক্টর লিয়াকত আলী বলেন, ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে লাইটিংয়ের ব্যবস্থা করা, যথেষ্ট পরিমাণ সিসি ক্যামেরা আছে; তবে তার সংখ্যার বাড়ানোর কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকগুলোতে নিরাপত্তা জোরদার করা ও কাউকে সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com