বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

ইসির চিঠির ভাষা নিয়ে আমার আপত্তি আছে : বাহার

আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, আমি মনে করি নির্বাচন কমিশন আমাকে এখতিয়ার বহির্ভূতভাবে চিঠি দিয়েছেন । সেই চিঠির ভাষা নিয়েও আমার আপত্তি রয়েছে। একজন সংসদ সদস্যকে উদ্দেশ্য করে এভাবে লিখতে পারেন না।

আজ বুধবার (১৫ জুন) বেলা ১১টার দিকে কুমিল্লা কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

এসময় তিনি গত কয়েকদিন গণমাধ্যমের সামনে না আসা নিয়েও কথা বলেন।

আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। আমি বলতে চাই অতি উৎসাহি কোনো কর্মকর্তা যাতে ভোটের পরিবেশ নষ্ট না করে। কুমিল্লা সিটিতে উৎসবের আমেজ বিরাজ করছে। এটাতো ভোটারদের আনন্দের বিষয়। যদি দেখেন কোথাও তিন জনের বেশি মানুষ একত্রে কথা বলছে অতি উৎসাহিত হয়ে যাতে কিছু না করে।

কুসিক নির্বাচনে নৌকার জয়ে আশাবাদ ব্যক্ত করে এমপি বাহার আরো বলেন, নৌকার প্রতি কুমিল্লাবাসীর অনেক প্রত্যাশা। সেই প্রত্যাশাপূরণের জন্য অবশ্যই জয় হবে।

তবে অনেক কেন্দ্রে ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে বাহার বলেন, কুমিল্লা ফরিদা বিদ্যায়তন কেন্দ্রে ভোটার আইডি নিয়ে গেলেও ভোট দিতে দেওয়া হচ্ছে না। কর্মকর্তারা ভোটার স্লিপ চাচ্ছে। একজন ভোটার কেন কাকে ভোট দিবেন সেটি স্লিপ নিয়ে আগে জানিয়ে দেবে!

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com