শুক্রবার, ২৪ Jul ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫

নিউ মার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ

ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীরা সমঝোতায় আসার পর আবারও সংঘর্ষ শুরু হয়েছে। তাদের মধ্যে এখনো ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। এমন অবস্থায় নিউ মার্কেট এলাকায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার বিকেল ৪টার পর এই সেবা বন্ধ হয়ে যায়।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে নিউ মার্কেটের দোকানিদের মারধরকে কেন্দ্র করে এই সংঘর্ষ শুরু হয়। রাতভর সংঘর্ষ শেষে ভোর ৪টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ফের সংঘর্ষ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। পরে সমঝোতা হলে বন্ধ হয় সংঘর্ষ। কিন্তু সাড়ে ৪টার পর আবারও সংঘর্ষ শুরু হয়েছে।

ওই এলাকায় বর্তমানে যান চলাচল বন্ধ। রাস্তায় নেমে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও একটি আলিয়া মাদরাসার শিক্ষার্থীরা। পুলিশও রয়েছে রাস্তায়। অন্য পাশে রয়েছে নিউ মার্কেট এলকার দোকানকর্মীরা। তাদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। এমন এক পরিস্থিতিতে সরকারের নির্দেশে ওই এলাকায় দ্রুতগতির ইন্টারনেটসেবা বন্ধ করে দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com