রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম বন্দরের শিপিং শাখায় আরিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ নবীনগরে তিতাস নদীর পাড় অবৈধভাবে বালু ভরাট ভূঞাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে আদিবাসী কিশোরের মরদেহ সমাধিতে বাধা, হামলায় আহত ৩ শ্রীমঙ্গলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা বাসসের নতুন এমডি ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী মহাদেবপুরে গভীর রাতে বাড়িতে ডাকাতির অভিযোগ, আহত ১ শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির ‘সাইবোল্ডস ওয়াটার স্নেক’ উদ্ধার কদমতলী থানা প্রেসক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল শ্রীমঙ্গলে বই পড়ায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করলেন এমপি হাজী মুজিব

নওগাঁর মান্দায় ইজারাকৃত বিলের ৮-৯ লক্ষ্য টাকা মাছ হরিলুটের অভিযোগ

নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মান্দায় ইজারা নেওয়া একটি বিলের মাছ হরিলুটের অভিযোগ উঠেছে। লুটকারীরা বিল থেকে অন্তত ৮ থেকে ৯ লাখ টাকার লুট করে মাছ নিয়ে গেছে। আজ মঙ্গলবার উপজেলার কুরকুচি বিলে মাছ লুটের এ ঘটনা ঘটে।

বিল ইজারাদার পরিতোষ চন্দ্র হালদার বলেন, এক নম্বর খতিয়ানভূক্ত ৩৮ দশমিক ৯৪ একর আয়তনের কুরকুচি বিল বাংলা ১৪৩১ সন থেকে ১৪৩৩ সন পর্যন্ত ইজারা দেন জেলা জলমহাল ইজারা কমিটি। সর্বোচ্চ ১১ লাখ মূল্যে বিলটি ইজারা নেয় ঘোনা মৎস্যজীবী সমবায় সমিতি।

ইজারাদার পরিতোষ হালদার আরও বলেন, ইজারা নেওয়ার পর বিলটিতে খাবার, পরিচর্যা ও পাহারা বসিয়ে মাছ চাষ করা হয়। আজ মঙ্গলবার সকালে হঠাৎ করেই মান্দা উপজেলার শালদহ, ঘোনা, ভারশোঁ ও মশিদপুর এবং রাজশাহীর তানোর উপজেলার বিহারুল, মির্জাপুর ও মাদারিপুরসহ আশপাশ গ্রামের শতাধিক লোকজন নৌকা ও জাল নিয়ে বিলে প্রবেশ করে।এর পর তারা বিল থেকে অন্তত ৮ থেকে ৯ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়।

বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তাৎক্ষনিক অবহিত করা হয়েছে। জানতে চাইলে মাছ লুটের নেতৃত্ব দেওয়া বিহারুল গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান বলেন, এতদিন আওয়ামী লীগের লোকজন বিলটি দখলে রেখে মাছ লুটেপুটে খাচ্ছিল।

এতে করে এলাকার মৎস্যজীবীরা মাছ শিকার থেকে বঞ্চিত ছিলেন। এখন সময় বদলে গেছে। তাই প্রকৃত মৎস্যজীবীরা ওই বিল থেকে মাছ শিকার করে নিয়ে গেছে। বিলটি ইজারা না দিয়ে পুনরায় উন্মুক্ত করার দাবী করেন তিনি। এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আলম মিয়া বলেন, সংবাদ পেয়ে বিষয়টি সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য এসি ল্যা-কে নির্দেশনা দেওয়া হয়েছে।
নওগাঁ #

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com