সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত চট্টগ্রামে ১৫৭টি মোবাইল- ল্যাপটপ নিয়ে পার্টি সোহেলসহ গ্রেপ্তার ৫ পটিয়ার বাইপাস রোডে বাস-প্রাইভেটকারে মুখোমুখি সংঘর্ষ : আহত ৫ লামা ডলুছড়ি রেঞ্জ থেকে রাতের আঁধারে পাচার হচ্ছে অবৈধ ট্রাক ভর্তি কাঁচা বাঁশ কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ৩৮ পরিবার পেল ১ কোটি টাকার অনুদান গ্রেপ্তারের পরদিন চট্টগ্রাম কারাগারে মারা গেলেন যুবলীগ নেতা খুলশীতে অবৈধ জুয়ার আসরের অভিযোগ, অসাধু কর্মকর্তাদের সম্পৃক্ততার গুঞ্জন চান্দগাঁও থানা জামায়াতের নির্বাচন বিভাগীয় দায়িত্বশীল সমাবেশে মুহাম্মদ উল্লাহ টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার ও চিকিৎসা সেবা দিল কোস্ট গার্ড চট্টগ্রামে আ.লীগের নাশকতা প্রতিরোধে এনসিপির মিছিল

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দীর্ঘ দুই মাস চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন

মোঃ সেলিম উদ্দিন খান বিশেষ প্রতিনিধি:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভে কর্মসূচিতে অংশ নিয়ে নগরীর নিউমার্কেট মোড়ে আহত হওয়া কাউসার মাহমুদ (২২) মারা গেছেন।

দীর্ঘ ২ মাস চিকিৎসাধীন থেকে রোববার (১৩ অক্টোবর) দিবাগত রাতে রাজধানী সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে চট্টগ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

জানা গেছে, নগরীর নিউমার্কেট মোড়ে অংশ নিতে গিয়ে পুলিশের ছোঁড়া টিয়ারশেল ও ছাত্রলীগের বেধড়ক পিটুনীতে আহত হয়েছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাউসার মাহমুদ। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়টিও শোক জানিয়েছে। শোক জানাচ্ছে তার সহপাঠী ও বন্ধুরা।

নিহত কাউসার মাহমুদের পিতা আব্দুল মোতালেব জানান, আজ (সোমবার) সকালে জাতীয় শহীদ মিনারে কাউসারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। তাকে চট্টগ্রামের কমার্স কলেজ রোডের বাসায় নিয়ে আসা হবে।

সেখান থেকে চকবাজার প্যারেড মাঠে নেয়া হবে জানাজার জন্য। সেখানে ২টা ৩০ মিনিটে ছাত্ররা তার জানাজার আয়োজন করেছে।কাউসার বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বিবিএ ডিপার্টমেন্ট এর চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার নিজ জেলা লক্ষীপুরের রামগঞ্জ উপজেলার ভাটরা ইউনিয়নে।

তার বাবা আব্দুল মোতালেব নগরীর চট্টগ্রাম কর্মাস কলেজ রোডে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে বসবাস করেন আসছেন। মোগলটুলীতে একটি মুদির দোকান চালান নিহতের বাবা আব্দুল মোতালেব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com