রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

নেত্রকোনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন দুই নারী প্রার্থী

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
নেত্রকোনা -৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারাচ্ছেন দুই নারী প্রার্থী।তারা হলেন,কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য জলি তালুকদার ও  বিপ্লবী ওর্য়াকার্স পার্টির প্রার্থী চম্পা রানী সরকার। জলি তালুকদার কাস্তে প্রতীকে নির্বাচন করে ৩ হাজার ৩৫৯ ভোট পেয়েছেন। বিপ্লবী ওর্য়াকার্স পার্টির থেকে কোদাল প্রতীকে নির্বাচন করে চম্পা রানী সরকার পেয়েছেন ২৮২ ভোট।
এই আসনে নির্বাচিত হয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৮০১ ভোট। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, নেত্রকোনা -৪ আসনে মোট ভোটার সংখ্যা হল ৩ লাখ ৭৫ হাজার ৩১২ জন। বৈধ ভোট পড়েছে ২ লাখ ৬ হাজার ৩০৭ জন। বাতিলকৃত ভোট ৬১০৬টি। শতকরা ভোট পড়েছে ৫৬ দশমিক ৬০ ভাগ।
নির্বাচন কমিশনের আইন অনুযায়ী, কোনো প্রার্থীর জামানত রক্ষার জন্য মোট বৈধ ভোটের অন্তত আট ভাগের এক ভাগ বা ১২.৫ শতাংশ ভোট পাওয়া প্রয়োজন। সেই হিসেবে জামানত রক্ষায় অন্তত ২৫ হাজার ৭৮৮.৩৭৫ টি ভোট পাওয়ার প্রয়োজন ছিল।স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা- ৪ আসনে বড় দলগুলোর দলীয় প্রার্থী থাকায় ভোটের মাঠে নারী প্রার্থীরা তেমন প্রভাব বিস্তার করতে পারেননি। আসনটিতে শক্তিশালী প্রার্থী হিসেবে মাঠে ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি দায়িত্বে থাকাকালীন সময়ে এলাকার বেশ উন্নয়ন করেছিলেন। বহু লোকজনের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। তাই বর্তমান বাস্তবতায় ওই আসনে বাবরের বিকল্প শক্তিশালী প্রার্থী নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com