বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
কক্সবাজারে ঈদগাঁও ইউপি সদস্য অপহরণ,৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি জ্বালানি তেলের দামে অস্থির চট্টগ্রামের বাজার, বেড়েছে নিত্যপণ্যের দাম রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক:

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর, আবেদন ফি ২০০ টাকায় নামিয়ে আনাসহ তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। শনিবার (১০ জুন) দুপুরে ১টার দিকে এ কর্মসূচি শুরু করেন তারা। বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ভোগান্তিতে পড়েছেন মানুষ।

চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে ফেসবুকে একটি গ্রুপে সমাবেশের ডাক দেন চাকরিপ্রত্যাশীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করা শিক্ষার্থীরা এতে যোগ দেন। সমাবেশে দাবিসমূহ বাস্তবায়নের জন্য শাহবাগ মোড়ে শিক্ষার্থী সমাবেশ ও প্রতীকী প্রতিবাদ হিসেবে ৩০ ঊর্ধ্ব সার্টিফিকেট ছেঁড়ার কর্মসূচি ঘোষণা করে।

অবরোধ শুরুর আগে সমাবেশে বক্তারা বলেন, চাকরির বয়সসীমা ৩০ থেকে ৩৫ করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। দেশের আমলা, কূটনীতিক ও মন্ত্রী, কেউ আজ পর্যন্ত আমাদের এ দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে পারেননি। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি লাখ লাখ তরুণের হয়ে চাকরির বয়সসীমা বাড়ানোর বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতে চেষ্টা করেছিলেন।

তারা আরও বলেন, চাকরির বয়সসীমা বাড়ানোর এ বিষয়টি ২০১৮ সালের প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছিল। কিন্তু দেখা গেছে প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছুই জানেন না। যারা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কমিটিতে ছিলেন, তারা প্রধানমন্ত্রীকে বিষয়টি অবগত করতে পারেননি। তরুণসমাজ দমে যায়নি। আমাদের এ আন্দোলন চালিয়ে যাবো।

সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদের’ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শরিফুল হাসান শুভ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com