রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

বিএনপির জন্য আমরা অপেক্ষা করব : সিইসি

দুই দফা আমন্ত্রণের পরও নির্বাচন কমিশনের সংলাপে বিএনপি আসেনি। তবুও বিএনপির জন্য অপেক্ষা করতে চান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

আজ বুধবার গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এদিন সকালের সংলাপ শেষে রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে তিনি ঐক্য তৈরির আহ্বান জানান।

বিএনপি সংলাপে আসছে না এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সিইসি বলেন, আমরা ওয়েট করব। তবে বিএনপিকে সংলাপে আনার জন্য বিশেষ কোনো উদ্যোগ নেবেন কি না জানতে চাইলে এর কোনো উত্তর দেননি সিইসি।

তিনি বলেন, যেসব দলের ইসির ওপর আস্থা আছে তারা সংলাপে এসেছে। অন্যদেরও আস্থা ফিরবে বলে আশা প্রকাশ করেন সিইসি।

তিনি বলেন, এ পর্যন্ত যতগুলো পার্টি সংলাপে অংশ নিয়েছে তাদের সবার মনোভাব ইতিবাচক। নির্বাচনে যাতে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিতের কথা বলেছে দলগুলো। আমরাও বলেছি, সত্যিকার অর্থে এটিই আমাদের একমাত্র দায়িত্ব যেন প্রত্যেকটা ভোটার কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এটাই গণন্ত্রের ভিত্তি।

বুধবার সংলাপে ডাকা হলেও প্রত্যাখ্যান করেছে বিএনপি। বিকেল ৩টায় দলটির সঙ্গে সংলাপের পূর্বনির্ধারিত তারিখ ছিল কমিশনের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com