মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
শেরপুরের ঝিনাইগাতীতে ৬২ পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশি নিহতের খবর; ১৩ জন নওগাঁর মৌলভীবাজার চোলাই মদ ও ইয়াবাসহ আটক ২ ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বোতল এসকাফ সিরাপসহ গ্রেপ্তার ৩ নওগাঁয় এলজিইডি কার্যসহকারীকে জিম্মি করে আপত্তিকর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল চক্রের ৩ সদস্য গ্রেফতার মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা 

পদ্মা সেতু চীনা বিআরআইর অংশ নয় : পররাষ্ট্র মন্ত্রণালয়

চীনের কৌশলগত পরিকল্পনা ‘ওয়ান বেল্ট ওয়ান রোড (সংক্ষেপে ওবর)’ বা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের (বিআরআই)’ আওতায় পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে—মহল বিশেষের এমন প্রচারণা নাকচ করেছে সরকার। শুক্রবার (১৭ জুন) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, পদ্মা বহুমুখী সেতু নির্মাণে সম্পূর্ণ অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার। কোনো দ্বিপক্ষীয় বা বহুপক্ষীয় অর্থায়ন সংস্থার কোনো বিদেশি তহবিল এই সেতু নির্মাণে আর্থিকভাবে ভূমিকা রাখেনি।

ঢাকায় ‘বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরাম’ আগামী ২২ জুন পদ্মা সেতু নিয়ে একটি প্যানেল আলোচনার আয়োজন করেছে।

সেই আলোচনার আমন্ত্রণ পত্রে আলোচ্য বিষয় হিসেবে লেখা হয়েছে, ‘পদ্মা সেতু: বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বাংলাদেশ-চীন সহযোগিতার দৃষ্টান্ত’। আমন্ত্রণ পত্রে ওই অনুষ্ঠানের যৌথ আয়োজক হিসেবে ঢাকায় চীনা দূতাবাসেরও নাম রয়েছে।
বাংলাদেশ-চীন সিল্ক রোড ফোরামের সভাপতি দিলীপ পড়ুয়ার সভাপতিত্বে ওই আলোচনায় ঢাকায় চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। ওই অনুষ্ঠানে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক ফি শুসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আমন্ত্রণপত্রে বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় গতরাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ জুন পদ্মা বহুমুখী সেতু উদ্বোধন করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে, বিভিন্ন মহল দেখানোর চেষ্টা করছে যে পদ্মা সেতু ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের’ অংশ এবং বিদেশি অর্থায়নে এটি নির্মাণ করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় সুস্পষ্টভাবে দাবি করছে, পদ্মা বহুমুখী সেতু সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মাণ করা হয়েছে এবং অন্য কোনো দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক তহবিল সংস্থার কোনো বিদেশি তহবিল এটি নির্মাণে আর্থিকভাবে অবদান রাখেনি। বাংলাদেশি ও বিদেশি নির্মাণ প্রতিষ্ঠানগুলো প্রকল্পটি বাস্তবায়নে নিয়োজিত ছিল। ’

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই সেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৯টি জেলাকে দেশের অন্যান্য অংশের সঙ্গে সংযুক্ত করার দীর্ঘকালের লালিত স্বপ্ন পূরণ হবে। এর ফলে বাংলাদেশের সামষ্টিক সমৃদ্ধি, আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে। ’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকভাবে আশা করে, বাংলাদেশের সব বন্ধু এ দেশের এই যুগান্তকারী প্রকল্পের সমাপ্তি উদযাপনে অংশ নেবে। এর আরও বিশেষ কারণ হলো, এই সেতু সম্পূর্ণরূপে বাংলাদেশ সরকার ও জনগণের অবদানে সম্পন্ন হয়েছে। ’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com