শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২ শ্রীমঙ্গলে লোকালয় থেকে অজগর উদ্ধার, বন বিভাগের কাছে হস্তান্তর চট্টগ্রামে ছিনতাইয়ের প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার রাজশাহী জনসভাতে প্রধানমন্ত্রী বক্তব্যে বলেন:সীমান্তের ওপার থেকে অর্থ দিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে নোটিশ ছাড়াই পদচ্যুতির অভিযোগ ইসমাইলের, ব্যক্তিগত আক্রোশের দাবি তৃণমূলের রাজশাহীতে ১৭৭ পূজামণ্ডপে ১৪ লাখ ১০ হাজার টাকা অনুদান দিল জেলা পরিষদ প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে মাদ্রাসা মাঠ পরিদর্শন করলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু টিকটক-ফেসবুকে ছবি ব্যবহার করে অপপ্রচার ও ৫০ হাজার টাকা দাবির অভিযোগ, হালিশহর থানায় জিডি ডবলমুরিং থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার, মিলেছে ৮ রাউন্ড গুলি নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার

কুরাজনীতিক-কুশীলরা দেশকে ধ্বংস করছে : মোমিন মেহেদী

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, শুধু আওয়ামী লীগ-বিএনপি বা জাতীয় পার্টি নয় অসংখ্য তথাকথিত সমাজতান্ত্রিক-ফ্যাসিবাদ-প্রতারণার রাজনৈতিক দল ও নেতাদের পাশাপাশি কুরাজনীতিক-কুশীলরা দেশকে ধ্বংস করছে।

২২ এপ্রিল বিকেল সাড়ে ৪ টায় মতিঝিল থানা নতুনধারার ইফতার প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এসময় তিনি আরো বলেন, নতুনধারার রাজনীতিকেরা তথাকথিত রাজনীতিক বা সুশীল সমাজের সৌজন্যে অন্য রাজনৈতিক প্লাটফর্মের মত ইফতার আয়োজন না করে বঞ্চিত জনগোষ্ঠির সৌজন্য ইফতারের ব্যবস্থা করে। কারণ তারা দুর্নীতিবাজ-জঙ্গীদেরকে কখনো কোন কারণেই ইফতারের আয়োজনের নামে নিজেদের অংশি হিসেবে বাংলাদেশের মানুষের সাথে পরিচয় করিয়ে দেয়ার পক্ষে না। এরা রাজনীতিকে কলুষিত করছে, সমাজকে দ্বিধান্বিত করছে এবং ধর্মীয় শান্তি-সমৃদ্ধির পরিবর্তে বহু বিবাহের নামে লাম্পট্য আর জিহাদের নামে ভাই-ভাইকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এদের হাত থেকে বাঁচতে ও বাঁচাতে হবে বাংলাদেশকে। আর সেই দায়িত্ব নিয়ে এগিয়ে চলছে ছাত্র-যুব-জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুনধারা বাংলাদেশ এনডিবি।

মতিঝিল থানা নতুনধারার সভাপতি তানিয়া খন্দকারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ডা. মিথিলা খান প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com