রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
রাঙ্গুনিয়ায় দুই অবৈধ ইটভাটাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে চায়ের স্বাদ নির্ণয় ও মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে মাদক কারবারিসহ আটক ১০, মাদক উদ্ধার শ্রীমঙ্গলে বিপন্ন প্রজাতির তক্ষক উদ্ধার চট্টগ্রামের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ১০টিই বর্তমানে জ্বালানি-সংকটে বন্ধ  আধুনিক চিকিৎসাব্যবস্থায় উদ্যোক্তা গড়তে চট্টগ্রামে আসছে ‘ডিএনএ হ্যাক ফর হেলথ’ চকরিয়া মালুমঘাট নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পিকআপের যাত্রী নিহত মৌলভীবাজার জেলা এডাবের ত্রৈমাসিক সভা শ্রীমঙ্গলে বিক্রিত জমি রেজিস্ট্রি করে না দিয়ে গোপনে অন্যত্র বিক্রির অভিযোগ যশোরের ঝিকরগাছায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবা ও নগদ টাকা সহ ব্যাবসায়ী আটক

২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু ইসি

মোঃ সেলিম উদ্দিন খাঁন বিশেষ প্রতিনিধি:

নির্বাচন কমিশন (ইসি) আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু করবে। সোমবার (৩০ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ কার্যক্রমের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

৫ জানুয়ারির মধ্যে প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ করা হবে। ২০২৫ সালের জানুয়ারির দ্বিতীয়ার্ধে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলী নেওয়াজ বলেন, আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে, যা সবার জন্য উন্মুক্ত থাকবে। কেউ তালিকা থেকে বাদ পড়লে তার দাবি ও আপত্তি নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা ২ মার্চ প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, বাড়ি বাড়ি গিয়ে শুধু ২০২৫ সালের জন্যই নয়, ২০২৬ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ হবে তাদের তথ্যও সংগ্রহ করা হবে।

তারা ২০২৬ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, তবে ২০২৫ সালের কোনো নির্বাচনে ভোটার হিসেবে গণ্য হবেন না। নির্বাচন কমিশন সঠিক ও হালনাগাদ তথ্য নিশ্চিত করতে এই কার্যক্রম পরিচালনা করছে বলে জানান ইসির অতিরিক্ত সচিব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com