বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
মানবিকতার অনন্য নজির: ছেলের হাতে নির্যাতিত বৃদ্ধা মাকে বাড়িতে ফিরিয়ে দিলেন ওসি মিন্টু রহমান ইঞ্জিনের সংকটে কমেছে পণ্য সরবরাহ, বেড়েছে রাজস্ব বন্যায় কক্সবাজারে ২৩ মৃত্যু, ক্ষতিগ্রস্ত প্রায় দেড় লাখ মানুষ বান্দরবান-রাঙ্গুনিয়া সড়কে সেতু ধসে পানিবন্দি ১১ হাজার মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন সাতকানিয়া নৌকায় ভাসিয়ে মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিয়ে আসছেন স্বজনেরা  চট্টগ্রামে বন্যায় ভেসে গেছে ৯৯৩৩টি পুকুর-দিঘির মাছ,ক্ষতি হয়েছে ৯১ কোটি ৪১ লাখ ৫৩ হাজার টাকা চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৪৮ কিলোমিটার গ্রামীণ সড়ক পানিবন্দী মানুষের চরম খাদ্য বিশুদ্ধ পানির সংকট বিত্তশালী সামর্থ্যবানদের কাছে আর্তনাদ অটোরিকশা উদ্ধারের নামে পুলিশ প্রশাসনের নামে টাকা আত্মসাধ করল কথিত সাংবাদিক ডবলমুরিংয়ে জাতীয়তাবাদী ব্যাটারি চালিত থ্রি হুইলার যান শ্রমিক দলের কর্মীসভা অনুষ্ঠিত

লোহাগাড়া পদুয়া ইউনিয়নে নৌকার ঘাঁটিতে ঈগলের ঝাপটা

 

মোঃ সেলিম উদ্দিন খান (বিশেষ প্রতিনিধি)

২০১৪ থেকে ২০১৮—দীর্ঘ এ সময়ে দুইটি জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনে জয়ী হয়েছে আওয়ামী লীগ। জয়ের ব্যবধানও ছিল বিশাল। ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি অন্য কোনো দল। ফলে ‘নৌকা’র মনোনয়ন পেলেই ধরে নেওয়া হতো নিশ্চিত বিজয়। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর সেই অবস্থা নেই। এবার নৌকার প্রার্থীর সামনে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ‘ঈগল’। দলের মনোনীত প্রার্থী ড. আবু রেজা মোহাম্মদ নিজাম উদ্দিন নদভী’র বিরুদ্ধে নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপি। একজন বর্তমান সংসদ সদস্য। একজন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী আওয়ামী লীগের দুই দুইবারের সংসদ সদস্য। আর স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব সিআইপি, সাবেক সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান ছিলেন সে সাথে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, বেশি সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃত্ব দিচ্ছেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশিরভাগ নেতাকর্মী তার ‘ঈগল’ প্রতীকের সমর্থনে মাঠে নেমেছেন।

শুধু দক্ষিণ চট্টগ্রামে-১৫ নয়, নৌকার দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণ জেলার বেশিরভাগ আসনেই শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা। কাকতালীয় হলেও সব আসনেই নৌকার প্রার্থীদের চ্যালেঞ্জ জানানো স্বতন্ত্র প্রার্থীর প্রতীক ‘ঈগল’। এর মধ্যে চট্টগ্রাম জেলার চারটি আসনের সব কটিতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেখছেন ভোটাররা।
এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া লোহাগাড়া , চন্দনাইশ , পটিয়া , বাঁশখালী ,আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা কঠিন লড়াইয়ের মুখে পড়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com