বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি:
উপদেষ্ঠা মন্ডলীর সভাপতি মো: ইসলাম, সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক: সেলিম উদ্দিন খান,  বার্তা প্রধান : মোহাম্মদ আসিফ খোন্দকার, আইনবিষয়ক সম্পাদক: অ্যাডভোকেট ইলিয়াস , যোগাযোগ : ০১৬১৬৫৮৮০৮০,০১৮১১৫৮৮০৮০, ঢাকা অফিস: ৪৩, শহীদ নজরুল ইসলাম রোড, চৌধুরী মল (৫ম তলা), টিকাটুলি ১২০৩ ঢাকা, ঢাকা বিভাগ, বাংলাদেশ মেইল: bdprotidinkhabor@gmail.com চট্টগ্রাম অফিস: পিআইবি৭১ টাওয়ার , বড়পুল , চট্টগ্রাম।
সংবাদ শিরোনাম:
চট্টগ্রাম দক্ষিণ সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ: বনকর্মীর ওপর হামলা, আটক ২ নবীনগরে বেগম রোকেয়া দিবসে ‘অদম্য নারী’ ক্যাটাগরিতে ৪ নারীকে সম্মাননা আরপিও সংশোধন: পোস্টাল ব্যালট বাতিল হবে কখন, গণনা কীভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে ৩০০ বিচারক চেয়েছেন সিইসি শরীয়তপুরের ডামুড্যায় নানান আয়োজনে বেগম রোকেয়া দিবস পালন ভুঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত লোহাগাড়া সাংবাদিক ফেডারেশনের জরুরি সভা অনুষ্ঠিত সরাইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মঞ্জুর কাদের ভূঁইয়া মৌলভীবাজার মুক্ত দিবস পালন, শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা সাংবাদিকতা-আইন পেশায় যুক্ত হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকরা

২৪০০ সরকারি বইসহ পাচারকারি গ্রেফতার

বগুড়ার শিবগঞ্জে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ডের ১২ বস্তা বই কালোবাজারে বিক্রির জন্য পাচারের সময় আইয়ুব আলী (৪০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গত (২৮ ডিসেম্বর) মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার মোকামতলা বন্দরের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

আইয়ুব আলী কুড়িগ্রাম জেলার রৌমারি থানার শৌলমারী গ্রামের মৃত আব্দুল কাদের প্রামানিকের ছেলে।আজ (৩০ ডিসেম্বর) বৃহস্পতিবার শিবগঞ্জ থানার অফিসার ওসি সিরাজুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বইগুলো বিক্রির জন্য সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অন্যত্র নিয়ে যাওয়া যাওয়া হচ্ছে। এরপর ঘটনাস্থলে গিয়ে ১২ বস্তা বইসহ আইয়ুবকে গ্রেফতার করে আটক করে।

এ সময় বস্তার ভেতরে সপ্তম শ্রেণির বিভিন্ন বিষয়ের ২৪০০ বই পাওয়া গেছে। এছাড়াও তার কাছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং শ্লিপ পাওয়া গেছে।

যেখানে প্রেরকের জায়গায় আইয়ুব এবং প্রাপকে রতন বাংলা বাজার ও তার মোবাইল নাম্বার দেয়া আছে। বুকিং শ্লিপ ছাড়াও আইয়ুবের কাছে চালানের দুটি পাতা পাওয়া গেছে।

যেখানে অনুপম প্রিন্টার্স লিমিটেড মোঘল নগর থেকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম শহিদুল ইসলাম ও সোনাতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আহসান হাবীবের নামে চালান দেখানো হয়েছে।

শিক্ষা কর্মকর্তাদের নামে চালান পাওয়ার বিষয়ে জানতে চাইলে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক রিপন মিঞা জানান, আটককৃত আইয়ুবের কাছে ওই দুই শিক্ষা কর্মকর্তার নামে চালান দুটি পাওয়া যাওয়ায় চালানের বিষয়টি মামলায় উল্লেখ করা হয়েছে। তবে আটককৃত আইয়ুব বইগুলো কোথায় পেয়েছে এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেননি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, এ ঘটনায় এসআই রিপন মিঞা বাদী হয়ে আইয়ুব আলী ছাড়াও অজ্ঞাত দুই জনের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন। এছাড়া আজ (৩০ ডিসেম্বর) বৃহস্পতিবার আইয়ুব আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Design & Development BY ThemeNeed.Com