
বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদী জেলা শাখার উদ্যোগে মৎস্যজীবি লীগ নরসিংদী জেলা শাখার আহবায়ক মোছা: সোহানা আক্তার ও সদস্য সচিব মনিরুজ্জামান মনির এর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি শেষে কেক কেটে আলোচনা সভা ও দোয়া মাহফিলে অয়োজন করা হয়েছে। ব্যাপক প্রস্তুতি নিয়ে বর্ণীল সাজে আনন্দঘন পরিবেশে জেলা,উপজেলা,পৌরসভার আওয়ামী মৎস্যজীবি লীগের কয়েক শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে। রবিবার বিকালে নরসিংদী জেলা আওয়ামী লীগের অফিসের সামনে থেকে র্যালিটি শুরু হয় শহরের বিভিন্ন রাস্তা ঘুরে বাধ্যযন্ত্র বাজিয়ে বিশাল বর্ণাঢ্য র্যালিটি আওয়ামী লীগের অফিসে এসে শেষ করে কেককেটে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগ নরসিংদী জেলা শাখার আহবায়ক মোছা: সোহানা আক্তার ও সদস্য সচিব মনিরুজ্জামান মনির,জেলা আওয়ামী যুবলীগের সহপ্রচার সম্পাদক খোকন সরকার সহ বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবি লীগের জেলা, উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.