উজ্জ্বল কুমার, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাট উপজেলার ১ নম্বর ধামইর ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগানসংবলিত একটি পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। পোস্টারটিতে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের ছবিও ব্যবহার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গত ২২ নভেম্বর রাতের কোনো এক সময়ে অজ্ঞাত ব্যক্তিরা ইউনিয়ন পরিষদের প্রধান ফটকে পোস্টারটি লাগিয়ে রেখে যায়। পরদিন বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় কৌতূহল ও আলোচনা শুরু হয়।
পোস্টারটিতে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকারের ছবি ব্যবহারের পাশাপাশি ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে’—এমন স্লোগান লেখা রয়েছে বলে জানা গেছে।
তবে কে বা কারা, কী উদ্দেশ্যে রাতের আঁধারে ইউনিয়ন পরিষদের মতো একটি সরকারি প্রতিষ্ঠানের প্রধান ফটকে পোস্টারটি লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। এ ঘটনায় পোস্টার লাগানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.