রাজশাহী ব্যুরো চীফ:
রাজশাহী নিউমার্কেটের সার্বিক উন্নয়নে সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় তিনি নিউমার্কেটের দুই তলাসহ পুরো মার্কেট ঘুরে দেখেন। এ সময় ব্যবসায়ী ও মার্কেট পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় রাসিক প্রশাসক ঐতিহ্যবাহী রাজশাহী নিউ মার্কেটের উন্নয়ন ও সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন। এ সময় নিউ মার্কেটের সংস্কার, অভ্যন্তরীণ রাস্তা, ড্রেন উন্নয়ন করা হবে বলেও ব্যবসায়ীদের জানান তিনি।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, ঐতিহ্যবাহী রাজশাহী নিউমার্কেট নগরীর একটি পুরোনো প্রতিষ্ঠান। এই ঐতিহ্য ধরে রাখতে চাই। নিউমার্কেটের নিজস্ব স্বকীয়তা ও ঐতিহ্যের আদলে এর সংস্কার ও উন্নয়ন কাজ করতে চাই। ব্যবসায়ীরা যেন ভবিষ্যতে আরও ভালোভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্য সামনে রেখে তাঁদের সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই। এ বিষয়ে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।
পরিদর্শনকালে নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নুর কুতুবে আলম মুনু, সাধারণ সম্পাদক মাইনুল হক হারু, ক্যাশিয়ার সৈয়দ আব্দুল ময়েজ ডলার, নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জেম ও মো. টিপু উপস্থিত ছিলেন ।
এ সময় রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সজিবুর রহমান, গোলাম আতোয়ার, আফজাল হোসেন, সাব্বির হোসেন ও, উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহেল কাফিসহ অন্যান্য প্রকৌশলী, ১৩নং ওয়ার্ড সচিব সারোয়ার হোসেন শাওন উপস্থিত ছিলেন।
এ সময় রাজশাহী মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি সোহেল রানা সরকার দিপু, ১৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্যসচিব এ কে সারওয়ার জাহান সম্রাট, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম জিতু, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক মাহাবুবুল আলম সানি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুল রেজা এবং সাবেক যুবনেতা মোমিন, পল্টু ও মিঠু উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.