রাজশাহী ব্যুরো চীফ :
আইডিইবি (ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ) জেলা শাখার কার্যালয় চত্তরে এখন বেগুন চাষ হচ্ছে। এনিয়ে সদস্যদের মধ্যে এক অপরের প্রতি মতবিরোধ, তর্ক-বিতর্ক ও হতাশা বাড়ছে। পাশাপাশি অনেকে ফ্যাসিস্ট-এর দোসরদের নিয়ে গঠিত চলমান কমিটিকে অথর্ব অকার্যকর বলে দাবি করেছেন।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) রাজশাহী জেলা শাখার কমিটি অকার্যকর সংগঠনে রূপ নিয়েছে। এর আগে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটি গঠিত হয়।নির্বাচন ও নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ মতবিরোধের কারণে সাময়িকভাবে সাংগঠনিক স্থবিরতা বা বিতর্কের সৃষ্টি হয়েছে। সরোজমিন রোজ বুধবার ১৮ নভেম্বর ২৬ ইং গিয়ে দেখা যায় কার্যালয়ের চত্তরে বেগুনের চাষ হচ্ছে।
ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ারস বাংলাদেশ একটি বৃহওম পেশাজীবি সংগঠন। প্রায় ৮ লক্ষাধিক সদস্য সমন্বয়ে গঠিত সংগঠনের সকল জেলা ও উপজেলায় কার্যালয় স্হাপিত। এ ছাড়াও সাংগঠনিক জেলাসহ সারা দেশে ৭১ টি জেলাসহ প্রায় ১১৭ টি সংগঠনের সমন্বয়ে গঠিত সংগঠনটি।
রাজশাহী জেলা কার্যালয়টি সিটি বাই পাস রোডে কাজী নজরুল ইসলাম স্বরনীতে (টুলটুলী পাড়া আইডিইবি মোড়ে)অবস্থিত। জানা গেছে, এখানকার জমিটি সাবেক মেয়র ও বর্তমান সংসদ সদস্য ভুমি মন্ত্রী মিজানুর রহমান মিনু মহোদয়ের আনুকুল্যে প্রাপ্ত।
৫ আগষ্ট পরবর্তী অগণতান্ত্রিক ভাবে কমিটি গঠিত হয়েছে যার অধিকাংশ সদস্যরা ফ্যাসিবাদের দোসর ও ব্যবসায়ী। পেশাজীবি সংগঠনে যদি অপেশাদারী সদস্য হিসেবে থাকে তাহলে পেশাদারীদের কোন উপকার হয় না এবং এভাবেই সকল প্রতিষ্ঠানে উপ-সহকারী প্রকৌশলী পদে স্নাতক প্রকৌশলীরা দখল করছে। যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাংখিত নয়। ফলে সংকুচিত হচ্ছে চাকুরির বাজার। অসাংগঠনিক অসাংবিধানিক ও অপেশাদার সদস্যরা আইডিইবি প্রেমিক হওয়ায় সকল কর্মকান্ডে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।
অথচ এ প্রতিষ্ঠান থেকে স্থানীয় জনগণ কারিগরি সহায়তা ও প্রশিক্ষণ পেয়ে অনেকে স্বাবলম্বী হয়েছেন। কিন্ত বর্তমানে দেখা গেলো যে আইডিইবি মাঠে বেগুন চাষ হচ্ছে। তাতে বুঝা যায় এটা কি কৃষি প্রদর্শনী কেন্দ্র না আইডিইবির অফিস তা স্থানীয়দের প্রশ্ন। এ অবস্থা থেকে জাতি কলংমুক্তির জন্য সদাশয় সরকারের প্রতি আকুল আবেদন।
চত্তরে বেগুনের চাষসহ সামগ্রীক বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক দায়িত্বশীল নেতা বলেন, ৫ আগস্টের পর কমিটি এমনিতেই ইনেক্টিভ হলে আহবায়ক কমিটি গঠন করা হয়। পাশাপাশি সেন্ট্রাল কমিটি নির্বাচনের দিন ধার্য করেন কিন্তু ভোটার লিস্ট দিতে না পারায় ভোট স্থগিত হয়ে যায়। পরে আবার সেন্ট্রাল কমিটি এই কমিটিকে অনুমোদন দিয়েছেন। আরো বলে রাখি, খুব শীঘ্রই এই কমিটি ভেঙ্গে দিয়ে নির্বাচনের মাধ্যমে কমিটি নতুন গঠন করা হবে’।
তিনি আরো বলেন, এই জমিটি বরাদ্দর পর থেকেই স্থানীয়রা বিভিন্নভাবে জমি দখলে নিতে চাই। এমনিতেই বেশকিছু জমি স্থানীয়রা দখলে নিয়ে রেখেছে। যে কারণে কার্যালয় সংলগ্ন জমি ভাল রাখতে চাষাবাদ করা হচ্ছে। জায়গাটি ফেলে রাখলে ঘাসসহ জঙ্গলে ভরে যায়। পরে পরিস্কার করতে সংগঠন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
২১ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাধারণ সম্পাদক বলেন আহসান হাবীব বলেন, ‘৮নভেম্বর আমাদের সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী দিন ধার্য থাকলেও বিভিন্ন কারণে তারিখ পরিবর্তন করেই আমাদের পালন করতে হয়। এবারে সেন্ট্রাল কমিটি থেকেই তারা সময় ২১ তারিখের আগে সময় দিতে পারেন নি।সেক্ষেত্রে আমরা এবারে ২১ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি’।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.