মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে ৪ মামলায় সাড়ে ৩ বছরের দণ্ড প্রাপ্ত এবং ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত আছকর আলী নামের এক পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে।
বড়লেখা থানা সুত্রে জানা যায়, ১৬ নভেম্বর সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে বড়লেখা থানা পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন বড়লেখা থানার এসআই মোঃ শফিকুল ইসলাম। গ্রেপ্তারকৃত আছকর আলী বড়লেখা উপজেলার সায়পুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে। তার বিরুদ্ধে ৪টি মামলায় পৃথকভাবে সাড়ে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডের সাজা রয়েছে।
গ্রেপ্তারের পর তাকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.