
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের পৌরসভা এলাকার যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসক এবং পৌর বিএনপি।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় শ্রীমঙ্গল পৌরসভা কর্তৃপক্ষ এবং পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) ও নির্বাহী ম্যাজিস্ট্রেড মিনহাজুল ইসলাম।
এসময় পৌরসভা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ফুটপাত দখল করে রেখে দেওয়া বিভিন্ন মালামাল ও অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম,
পৌর বিএনপির আহ্বায়ক শামিম আহমেদ, সদস্য সৈয়দ সালাউদ্দিন, সাইফুদ্দিন সিদ্দিকী সাবলু, মোহাম্মদ আলমগীর সেলিম, মিজানুর রহমান মাসুম, সেফাক ইসলাম নিলু, জাহিদ হোসেন, পৌর বিএনপির ৫ নং ওয়ার্ড সভাপতি শাহাদাত হোসেন বকুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আলম প্রমুখ।
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, দূর্গাপূজা ও পরবর্তী সময়ের জন্য ফুটপাতের ওপর হকার ও চলাচলের রাস্তার উপর থেকে হকারদের ভ্যানগাড়ী উচ্ছেদ করা হয়।
অভিযানের পরও যদি কেউ আইন অমান্য করে ফুটপাত দখল করে ব্যবসা করে তাদের ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.