
মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে বিদেশি মদসহ এক যুবক আটক হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এসআই(নিরস্ত্র) সজীব চৌধুরী, এসআই/(নিরস্ত্র) বাবলু কুমার পাল, এসআই (নিরস্ত্র) মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সহ পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের পূর্ব নোয়াগাঁও গ্রাম থেকে মোহাম্মদ লিটন মিয়া (৩৬)-কে আটক করে। এসময় আটক লিটন মিয়ার হেফাজত থেকে ২৪ বোতল ভারতীয় SEAGRAM'S BLENDERS PRIDE মদ মদ উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
আটককৃত লিটন মিয়া পৃর্ব নয়াগাঁও গ্রামের মোহাম্মদ রফিক মিয়ার ছেলে।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়েরের পর তাকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.