
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম নগরীর চৌমুহনী এলাকায় একটি মেসাজ পার্লারের আড়ালে অবৈধ কার্যকলাপ পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ওই প্রতিষ্ঠানে অসামাজিক কর্মকাণ্ড চললেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযোগ অনুযায়ী, চৌমুহনী এলাকায় একটি বাণিজ্যিক ভবনের পঞ্চম তলায় অবস্থিত ওই মেসাজ পার্লারটিতে নিয়মিতভাবে অবৈধ দেহব্যবসা পরিচালিত হচ্ছে বলে স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে । ওই মেসাজ পার্লারটি পরিচালনা করেন উজ্জল দাশ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, বিষয়টি নিয়ে তারা উদ্বিগ্ন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড এলাকার সামাজিক পরিবেশ নষ্ট করছে এবং তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, এ ধরনের অভিযোগ পেলে তা গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.