
মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও ময়দাসহ ৭ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার ৮ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৬ ডিসেম্বর ২০২৫ তারিখ শনিবার সকাল ১১ টায় কোস্ট গার্ড স্টেশন উড়িরচর কর্তৃক চট্টগ্রামের স্বন্দীপ থানাধীন উড়িরচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় আভিযানিক দল ১টি সন্দেহজনক ফিশিং বোটকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। অতঃপর আভিযানিক দল বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। বোটটি তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ৩৭ হাজার টাকা মূল্যের ২২৫ বস্তা সিমেন্ট ও ৯০ বস্তা ময়দাসহ ৭ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত বোট, আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.