
মো. সেলিম উদ্দিন খাঁন
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার আসামি লোহাগাড়ার ইউনিয়ন পরিষদ সদস্য (ইউপি) আব্দুল কাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দরবেশহাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব তাঁতীপাড়ার ইউপি সদস্য। কাদের একই এলাকার মৃত ইউছুপ আলীর সন্তান।বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আব্দুল কাদের ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.