
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৬, ২:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ২, ২০২২, ১০:৪৭ পি.এম
অভিযানে ২০ টি চোরাই মোবাইল সেট ও চোরাই মোবাইল ও টাকা সহ গ্রেফতার ১

সিএমপি ডিবি'র অভিযানে ২০ টি চোরাই মোবাইল সেট ও চোরাই মোবাইল বিক্রির নগদ ১৫হাজার টাকা সহ গ্রেফতার ১।সিএমপি ডিবি দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মুহাম্মদ আলী হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ জহিরুল ইসলাম ও সহকারী পুলিশ কমিশনার (অতিরিক্ত উপ-পুলিশ পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ কামরুল হাসানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব মোক্তার হোসেনের নেতৃত্বে ২১ নং টিম আজ (২ আগস্ট) মঙ্গলবার ০১.২০ ঘটিকায় নগরীর কোতোয়ালী থানাধীন চট্টগ্রাম নিউমার্কেট মোড় সংলগ্ন আলকরণ এলাকায় অভিযান পরিচালনা করে ২০ টি চোরাই মোবাইল সেট ও চোরাই মোবাইল বিক্রির নগদ ১৫,০০০ টাকা সহ মোঃ রাসেল কে আটক করেন।
ধৃত ব্যাক্তি উদ্ধারকৃত মোবাইল সেট এর বিষয়ে বৈধ কোন ডকুমেন্টস উপস্থাপন করতে পারে নাই। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে স্বীকার করে উক্ত মোবাইল সেট গুলো সঙ্গীয় অপরাপর ব্যক্তিদের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের চোরাই ও ছিনতাইকৃত মোবাইল সংগ্রহ করে উক্ত স্থানে খুচরা ও পাইকারী ভাবে বিক্রয়ের জন্য অপেক্ষা করছিল।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.